বাধ্যতামূলক হচ্ছে অ্যান্ড্রয়েড ১০!

৮ অক্টোবর, ২০১৯ ২২:৩৭  
গতমাসের প্রথমদিকে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমটি উন্মোচন করা হয়। এবার নতুন বাধ্যবাধকতার ঘোষণা দিলো প্রযুক্তি জায়ান্ট গুগল। ২০২০ সালের ৩১ জানুয়ারির পর যেসকল অ্যান্ড্রয়েড ডিভাইস বাজারে আসবে সেগুলোতে বাধ্যতামূলকভাবে অ্যান্ড্রয়েড ১০ থাকবে। এক্সডিএ ডেভেলপারস এর সূত্রমতে, যদি সর্বশেষ অ্যান্ড্রয়েড ১০ এর উপর ভিত্তি করে ওইএম তৈরি করা হয় তাহলেই গগুল মোবাইল সার্ভিস (জিএমএস) ব্যবহারের সুযোগ দেবে গুগল। মূলত সকল ডিভাইসই যাতে সময়মতো সিকিউরিটি আপডেটসহ সকল আপডেট পায় সেটি নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে গুগল। ডিবিটেক/বিএমটি